প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
বগুড়া সদর থানার কনস্টেবলের কাছ থেকে হারিয়ে গেছে ১০ রাউন্ড গুলি
বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের কাছে থেকে ১০ রাউন্ড শর্টগানের গুলি খোয়া গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর রাত ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়া যাওয়া গুলি পাওয়া যায়নি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে লুট হওয়া ৪০টি অস্ত্র ও ৭ হাজার ৫১৮ রাউন্ড গুলির হদিস নেই
বগুড়া সদর থানা পুলিশের একটি সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত থানা পাহারার (সেন্ট্রি) দায়িত্বে ছিলেন কনস্টেবল অসিত কুমার। রাত আড়াইটার দিকে তিনি থানা থেকে বের হয়ে সাতমাথায় চা পান করতে যান। এসময় তার কাছে থাকা ১০ রাউন্ড শর্টগানের গুলি খোয়া যায়। ভোর রাত ৪টায় কনস্টেবল নুরুজ্জামান দায়িত্ব বুঝে নেয়ার সময় অসিত কুমার ১০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনাটি প্রকাশ করে। রোববার সকাল থেকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও খোয়া যাওয়া গুলির হদিস পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, সদর থানা থেকে খোয়া গুলি এখনও পাওয়া যায়নি। সদর থানা থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.